২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ছাদের নিচে আলিয়া-সিদ্ধার্থ?

শোনা যাচ্ছে রানবির কাপুর এবং ক্যাটরিনা কাইফের পথে হাঁটতে শুরু করেছেন আরেক তারকা জুটি আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। গুঞ্জন উঠেছে, এক ছাদের নিচে বসবাস করছেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 03:16 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

নিজেদের প্রেমের কথা গণমাধ্যমের সামনে এখনো স্বীকার করেননি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর এই দুই সহশিল্পী। তবে অস্বীকারও করেননি। বরাবরই ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হয়েছেন।

এখন শোনা যাচ্ছে, নিজেদের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন তারা। গসিপ ওয়েবসাইট মিস মালিনি সূত্রের বরাত দিয়ে বলছে, সম্প্রতি একসঙ্গে বসবাস করা শুরু করেছেন আলিয়া-সিদ্ধার্থ।

এমনিতে নিজের ব্যস্ত শিডিউলের ফাঁকে যতটুকু সময় পান আলিয়া, পুরোটাই তিনি কাটান সিদ্ধার্থের বান্দ্রা এলাকার বাড়িতে। মাঝে মাঝে সিদ্ধার্থ বাড়িতে না থাকলেও আলিয়াকে দেখা যায় সেখানে। আর তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিতে কষ্ট হয়নি গুঞ্জনকারীদের।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’- এর মাধ্যমে বলিউডে পা রাখেন সিদ্ধার্থ এবং আলিয়া। বলা হয়, তখন থেকেই চলছে তাদের প্রেম।