২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে ‘দ্য বিগ ব্যাং থিওরি’?

জনপ্রিয় মার্কিন সিটকম 'দ্য বিগ ব্যাং থিওরি' হয়তো অন্তের দিকেই এগুচ্ছে। সিরিজটির স্রষ্টা স্টিভ মোলারো এবং চাক লোর তেমন ইঙ্গিতই দিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 05:00 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে দেয়া সাক্ষাৎকারে মোলারো এবং লোর বলেন, সিরিজটির ভবিষ্যৎ কি তা নিয়ে খুব একটা নিশ্চিত নন তারা।

মোলারো জানান, “আমি ভবিষ্যতের কথা কিংবা সিরিজটির কলাকুশলীর পক্ষে বা আমরা কোথাও থাকবো সে বিষয়ে কিছু বলতে পারবো না, তবে এমনটা হতেই পারে আমরা আরো সামনে এগুবো। তবে বাস্তবতা হচ্ছে, দশম সিজনই হতে পারে সিরিজটির সমাপ্তি।”

“সিরিজটি যে নবম সিজনে পৌঁছাবে সেটিই ছিল আমার ধারণার বাইরে। এখন এটি কোথায় যেয়ে দাঁড়াবে সেটা আমি আর ভাবতে চাই না, কেননা সেটা ভাবাটা হবে বোকামি। যেহেতু আমার প্রত্যাশার বাইরে সিরিজটি পৌঁছেছে এবং সবাই এখনও সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত; তবে এটি চললে ক্ষতি কোথায়”- জানান লরি।

লোর বলেন, “আমি কল্পনাতেও ভাবিনি নবম সিজনের কথা আর দেখুন আমরা করে ফেলেছি..এটা ইতোমধ্যে আমার কল্পনাকে ছাড়িয়ে গেছে কাজেই এরপর যা হবে...যতক্ষণ সবাই মজা পাচ্ছে এবং আমরা একটা শো করে গর্বিত বোধ করছি...ততক্ষণ এটা চলুক। ”

২০০৬ সালে শুরু হওয়া এই সিরিজটির গল্প এগিয়েছে অনেকটাই। নবম সিজনে লেনার্ড এবং পেনি বিয়ে করেছে আর নিজের নীতি ভেঙে এমির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে শেলডন। নতুন বছর উপলক্ষে নবম সিজনের মাঝামাঝি অবস্থায় দেয়া হয়েছে প্রচার বিরতি। ১২ তম এপিসোড ‘দ্য সেলস কল সাবলাইমেশন’ প্রচারিত হবে ৭ জানুয়ারি।