২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ভূমিকায় দুধর্ষ প্রিয়াঙ্কা

এফবিআই এজেন্টের ভূমিকায় পুরো দুনিয়াকে মুগ্ধ করার পর এবার রুদ্র মূর্তির এক নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে পর্দায় ধরা দিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’ সিনেমার ট্রেইলারে তাকে দেখা গেল দুর্নীতিপরায়ন এক রাজনীতিবিদের ত্রাসের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 02:00 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

সিনেমায় উত্তর প্রদেশের এক মফস্বল শহরে সদ্য নিয়োগ পাওয়া পুলিশ সুপারিনটেন্ডেন্ট আভা মাথুরের ভূমিকায় অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা, যেখানে আইনের সীমা লঙ্ঘন করাই অপরাধীদের কাজ।

২ মিনিট ৪৮ সেকেন্ডের এই ট্রেইলারে প্রিয়াঙ্কা অ্যাকশন অবতারে আবির্ভূত হয়েছেন। অবশ্য মারামারির দৃশ্যে অভিনয় করতে তেমন বেগ পোহাতে হয়নি বলেই জানান পিসি। কারণ মার্কিন টিভি শো ‘কোয়ান্টিকো’তে কাজ করে অ্যাকশনে ভালোই পারদর্শিতা অর্জন করেছেন তিনি।

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সিনেমাটির ট্রেইলার প্রকাশ করে প্রিয়াঙ্কা জানান, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে কম সময়ে শুটিং করা সিনেমা।

‘জয় গঙ্গাজল’-এর মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটতে যাচ্ছে সিনেমাটির পরিচালক প্রকাশ ঝার। ট্রেইলারে তাকে চোখে পড়লো দুর্নীতিগ্রস্ত এক পুলিশ কর্মকর্তার চরিত্রে যে অবশেষে নিজের ভয়কে জয় করে ঘুরে দাড়ায়।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘গঙ্গাজল’ সিনেমার সিকুয়াল হিসেবেই নির্মিত হয়েছে ‘জয় গঙ্গাজল: দ্য এন্ড গেইম’। প্রথম সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন। ‘জয় গঙ্গাজল’ মুক্তি পাবে ৪ মার্চ।

</div>  </p>