শুভশ্রীর পাশে টালিগঞ্জের পাঁচ কন্যা
টালিগঞ্জের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে হয়রানির ঘটনায় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এ ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভ জানিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় পাঁচ অভিনেত্রী।
পশ্বিমবঙ্গের দৈনিক আনন্দজাবার বলছে, শনিবার রাতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে হয়রানি ঘটনার ৭২ ঘণ্টা পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ছাড়াও ঘটনাস্থলে ছিলো বিশেষ বাহিনি র্যাফ। এর মধ্যেই কেমন করে অভব্য আচরণের শিকার হলেন শুভশ্রী? তার উত্তরও মেলেনি। এমন পরিস্থিতিতে শুভশ্রীর পাশে এসে দাড়িয়েছে টালিগঞ্জ। সমালোচনা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় পাঁচ অভিনেত্রী।
ঋতুপর্ণা সেনগুপ্ত
"প্রথমেই বলবো আমি শুভশ্রীর পাশে আছি। কোনো শিল্পী যখন এ ধরনের অনুষ্ঠান করতে যান তখন নিরাপত্তা মাস্ট। উদ্যোক্তাদের এ ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত ছিল। তবে শিল্পীদেরও নিরাপত্তা নিয়ে আগে থেকে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নিতে হবে। শুভশ্রীর সঙ্গে যেটা হয়েছে তা খুব খারাপ। আমিও প্রচুর শো করি। আমার হাই সিকিউরিটি থাকে। তাই এমন সমস্যায় পড়লেও তা ওভারকাম করতে পেরেছি।"
পায়েল সরকার
"দিস ইজ ভেরি আনফরচুনেট। আর্টিস্ট শো করতে গেলে তাকে সম্মান দিতেই হবে। এটা মেনে নেওয়ার কোনও কারণ নেই একজন আর্টিস্ট পাবলিক প্রপার্টি। আমার তো মনে হয় শুভশ্রীর ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের আলটিমেটাম দেওয়া উচিত।"
শ্রীলেখা মিত্র
"ঘটনাটা খুব শকিং। আমি শুভশ্রীর পাশে আছি। ও প্রতিবাদ করে ঠিকই করেছে। ঘটনাটা ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্য আর্টিস্টরা আরো সচেতন হতে পারবেন। উদ্যোক্তাদেরই তো নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত। তাদের দিক থেকেই গাফিলতি ছিল বলে মনে হয়। আমিও শো করি। অনেক দিন আগে বনগাঁয় হ্যারাস হয়েছিলাম। আমিও প্রতিবাদ করেছিলাম। মিডিয়া হয়তো জানতে পারেনি। তবে পুলিশে অভিযোগ জানিয়েছিলাম।"
চূর্ণী গঙ্গোপাধ্যায়
"অনেকেরই মনে হয়েছে শুভশ্রী ওভার রিঅ্যাক্ট করেছে। তবে আমার মনে হয় শুভশ্রী যথেষ্ট রেসপন্সিবল। এত স্টেজ শো করেছে কখনও তো এমন হয়নি। এ বার কেন হল? সমস্যা হয়েছে বলেই তো ও প্রতিবাদ করেছে। আমি ওর অ্যাটিটিউডকে অবশ্যই সাপোর্ট করছি।"
"এটা খুব সিরিয়াস ইস্যু। শুভশ্রীর সঙ্গে যেটা হয়েছে সেটা বাঞ্ছনীয় নয়। আমি উত্তরবঙ্গের মেয়ে। ছোট থেকেই দেখেছি ফালাকাটায় প্রচুর অনুষ্ঠান হয়। যারা ওকে নিয়ে গিয়েছেন তাদেরই নিরাপত্তা দেওয়া উচিত ছিল। একজন নারী হিসেবে আমি ওর পাশে রয়েছি।"
