২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বেশি টাকা চাইতে অস্বস্তি হয়'

হলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে বরাবরই সোচ্চার জেনিফার লরেন্স। সম্প্রতি এই অভিনেত্রী বললেন, বেশি টাকা চাইতে অস্বস্তি বোধ করেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 05:04 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

সিবিএস নিউজককে ২৫ বছর বয়সী লরেন্স বলেন, "আমি পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করতে যথেষ্ট অস্বস্তি বোধ করি। বেশি টাকা চাইতে কিছুটা বিব্রত বোধ করি।"

সাম্প্রতিক সময়ে পারিশ্রমিকের বেলায় লিঙ্গ বৈষম্য নিয়ে বিনোদন অঙ্গনে বেশ আলোচনা চলছে। এই প্রেক্ষিতে নিজের অবস্থানও ব্যাখা করেন ২৫ বছর বয়সী লরেন্স, "আমি এমন এক মানুষ হতে চাই যে কিনা তুলে ধরবে সে কথাগুলো যা স্বাভাবিকভাবে বলা কঠিন এবং কিছুটা জটিল। একদিন আমি এগুলো হুট করে বলে ফেলতে চাই এবং এগুলোকে যেন কৌতুক হিসেবে না ধরা হয়, কথার নান্দনিকতাও যেন খোঁজা না হয়। আমি শুধু খোলাখুলি ভাবে এই কথা গুলো একদিন বলতে চাই।"

এর আগেও সহ-অভিনেতার সমান পারিশ্রমিক পাবার দাবী তুলেছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী। বর্তমানে 'এক্স মেন', 'হাঙ্গার গেইমস' সিরিজের এই অভিনেত্রী ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন।