২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে সুমনের দুই উপহার

দেহে বয়ে বেড়াচ্ছেন ক্যান্সার, তারপরও সঙ্গীতের টান কি উপেক্ষা করা যায়? ব্যান্ডশিল্পী সাইদুস খালেদ সুমন তাই নিচ্ছেন ফেরার প্রস্তুতি। চিকিৎসকের কাছ থেকে সুস্থতার স্বীকৃতি পাওয়ার পরই জানালেন অ্যালবাম আসছে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 04:36 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

পুরনো খবর:

সুমনের তিন অ্যালবাম
আবারও ব্যাংককে সুমন
‘এখনও জীবিত এবং…’
‘আমি ফিরে আসছি’
রকনেশন ৬: রক উন্মাদনার পুনরুত্থান

কনসার্টে নিয়মিত অংশ নেয়াসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ঘুরে বেড়াচ্ছিলেন বেইজ বাবা। তবে অ্যালবামের বিষয়টি চাপাই পড়েছিল।

এবার জানালেন, আগামী বছরের কোনো এক সময় প্রকাশ করবেন ইন্সট্রুমেন্টাল অ্যালবাম, যার বিস্তারিত জানাবেন আগামী ফেব্রুয়ারিতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে সুমন লিখেছেন, “আমার বেইজনির্ভর ইন্সট্রুমেন্টাল অ্যালবাম ‘সোল ফুড’ প্রকাশিত হবে আগামী বছর। অ্যালবামটির কাজ এগিয়ে নিতে সহায়তা করেছেন গোলার্ধের অন্যান্য অংশের বিস্ময়কর ও দারুণ প্রতিভাবান সংগীতশিল্পীরা। ফেব্রুয়ারি নাগাদ বিস্তারিত জানাতে একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করবো। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। ভালোবাসি তোমাদের।”

নভেম্বরের শুরুতে শেষবারের মতো হাসপাতালের আঙ্গিনা মাড়াতে হয় সুমনকে। শুরু থেকেই থ্যাইল্যান্ডের বামরুংরাদ ইন্টার‌ন্যাশনাল হসপিটালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। একই মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষা-নিরিক্ষার শেষ ধাপ পার হয়ে সুমন জানান অর্থহীনের সপ্তম অ্যালবাম ‘ক্যান্সারের নিশিকাব্য’ প্রকাশিত হবে আগামী বছর।

১৩ নভেম্বর সুমন ফেইসবুকে লেখেন, “একটা বিষয় নিশ্চিত, অর্থহীনের সপ্তম অ্যালবাম বের হবে ২০১৬ সালে। সেখানে ‘নিকৃষ্ট-৩’, ‘গুটি (রিইনকারনেশন)’, ‘চাইতে পারো-৩’, নতুন 'অদ্ভুত সেই ছেলেটি' এবং হেডব্যাংগিং করার মতো অন্তত আরো দুটি গান থাকবে। নাম কি হবে, তাই নিয়ে এখন আমরা ‘গবেষণা’ করছি।”

সেই স্ট্যাটাসেই সুমন আশা প্রকাশ করেন অর্থহীন ব্যান্ড আনুষ্ঠানিকভাবে সবাইকে বিষয়টি জানাবে। অর্থহীন পরদিন তার প্রতি পূর্ণ সমর্থন জানায়।

সুমনের এই দুই অ্যালবামের পরিকল্পনা বেশ পুরনো। এমনকি অনিলার সঙ্গে দ্বিতীয় দ্বৈত অ্যালবামের কথাও এক বছর আগে গ্লিটজকে জানিয়েছিলেন সুমন। বেশ কয়েকবার ঘোষণা করেও দ্বৈত অ্যালবামটি এখনও প্রকাশ করেনি জি-সিরিজ।

Image
‘সৌল ফুড’ অ্যালবাম পোস্ট। ছবি: ফেইসবুক

‘সৌল ফুড’ অ্যালবাম পোস্ট। ছবি: ফেইসবুক

সুমনও অ্যালবামটি নিয়ে আর কোনো কথা বলেননি।

বেইজবাবা হিসেবে তুমুল পরিচিত সুমন বাংলাদেশের বেশ কয়েকটি বিখ্যাত ব্যান্ডের অংশ হয়েছেন। সবশেষ অর্থহীন গড়েন ১৯৯৮ সালে। এ পর্যন্ত শ্রোতাদের ছয়টি স্টুডিও অ্যালবাম উপহার দিয়েছে ব্যান্ডটি। অ্যালবামগুলোর মাধ্যমে শ্রোতারা খুজে পেয়েছে ‘অদ্ভুত সেই ছেলেটি’, ‘গুটি’, ‘চাইতে পারো’র মতো সিরিজ গান। এছাড়া ‘সাত দিন’ নামে ২৮ মিনিটের দীর্ঘ একটি গান করেছেন ‘নতুন দিনের মিছিলে’ (২০০২) অ্যালবামের জন্য।

ব্যান্ড বাদেও সুমন বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে কাজ করেছেন। এদের মধ্যে প্রবাসী শিল্পী অনিলা নাজ চৌধুরীর সঙ্গে প্রকাশ করেন দ্বৈত গানের অ্যালবাম ‘এখন আমি’ (২০০৬)। ফুয়াদ আল মুক্তাদির পরিচালিত অ্যালবামের ‘গাইবো না’, ‘এখন আমি’, ‘স্বপ্নগুলো তোমার মতো’, ‘তোমার জন্য’ গানগুলো শ্রোতাপ্রিয়।