২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ বছর পরও শীর্ষে ‘থ্রিলার’

সঙ্গীতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অ্যালবামের ৩ কোটি কপি বিক্রি হয়েছে। রেকর্ডধারী সেই অ্যালবামটি হলো পপের রাজা মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’। মুক্তির ৩০ বছর এই অনন্য রেকর্ড সৃষ্টি করলো অ্যালবামটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

১৯৮২ সালে প্রকাশিত হয় জ্যাকসনের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘থ্রিলার’। ‘থ্রিলার’, ‘বিট ইট’, ‘বিলি জিন’- এর মতো জনপ্রিয় গানগুলোসহ মোট সাতটি গানের এই অ্যালবাম যুক্তরাষ্ট্রে প্রকাশের মাত্র দুই বছরের মধ্যেই দুই কোটি কপি বিক্রি হয়।

২০০৯ মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর 'থ্রিলার'-এর ২১ লাখ কপি বিক্রি হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের শিল্পী এম জে। 

'থ্রিলার’ গানটির মিউজিক ভিডিও মাইকেল জ্যাকসনকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। ভূতুড়ে সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো মিউজিক ভিডিওটি এই আফ্রিকান-আমেরিকান শিল্পীকে বিশ্বজুড়ে স্বীকৃতি এনে দেয়।