‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ থেকে ইশিতার বিদায়?
স্টার প্লাসের জনপ্রিয় ড্রামা সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র প্রধান নারী চরিত্র ইশিতা ভাল্লাকে মারা যেতে পারে। শোনা যাচ্ছে খুব শিগগিরই দিভইয়াঙ্কা ত্রিপাঠি অভিনীত চরিত্রটির মৃত্যু ঘটবে।
আগামী কোনো একটি পর্বে দেখা যাবে, সাগুন নামের চরিত্রটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পানিতে ঝাপিয়ে পড়ে ইশিতা। কিন্তু সাগুনকে উদ্ধার করতে পারলেও কুমিরের আক্রমণের শিকার হয় সে। দর্শককে রেখা অভিনীত সিনেমা ‘খুন ভারি মাঙ্গ’- এর কথা মনে করিয়ে দেবে দৃশ্যটি।
এর আগে একটি পর্বে দিভইয়াঙ্কাকে দেখা যায় একটি দৃশ্যে ছাদ থেকে লাফিয়ে পড়তে। সূত্র বলছে, অ্যাকশনের ভক্ত দিভইয়াঙ্কা এ ধরনের রোমহর্ষক দৃশ্যে অভিনয় করতে খুবই পছন্দ করেন।
পানির নিচের দৃশ্যটি ধারন করেছেন ‘দাবাং’ খ্যাত চিত্রধারক মহেশ লিমায়ে। পেশাদার ডুবুরিরা দৃশ্যটি ধারন করতে সহায়তা করেছেন। এটি চিত্রায়িত হয়েছে মুম্বাইয়ের ভাসাই এলাকায়।
