২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স-অফিসে ডুবলো ‘ইন দ্য হার্ট অফ দ্য সি’

মুক্তির তিন দিনের মধ্যেই ফ্লপের খাতায় নাম লেখালো ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘ইন দ্য হার্ট অফ দ্য সি’। যুক্তরাষ্ট্রের তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে মাত্র ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 10:17 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

তবে বিবিসি বলছে, চলতি সপ্তাহে বড় কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় এখন ‘হাঙ্গার গেইমস: মকিংজে পার্ট ২’র পরই অবস্থান করছে ‘ইন দ্য হার্ট অফ দ্য সি’।

সত্যি ঘটনা অবলম্বনে লেখা ‘ইন দ্য হার্ট অফ দ্য সি’ উপন্যাস থেকে নেয়া হয়েছে এর গল্প, যা লিখেছিলেন নাথানিয়েল ফিলব্রিক। সিনেমাটি বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ায় ওয়ানর্ার ব্রাদার্স ভালোই ক্ষতির মুখে পড়েছে। সিনেমাটির প্রায় ১০ কোটি ডলার ব্যায়ে নির্মিত হয়।

ওদিকে সাইফাই এপিক 'স্টার ওয়ার্স' সিরিজের নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন চলচ্চিত্রপ্রেমীরা। ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘স্টার ওয়ার্স: ফোর্স অ্যাওয়েইকেন্স।

'স্টার ওয়ার্স' জনপ্রিয়তার ঢেউয়ে ‘ইন দ্য হার্ট অফ দ্য সি’র ব্যবসা আরো তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।