গোল্ডেন গ্লোব মনোনয়নে 'ক্যারল'-এর দাপট
আসছে অ্যাওয়ার্ডের মৌসুম। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। ৭৩তম গোল্ডেন গ্লোব আসরে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে কেট ব্ল্যাঞ্চেট এবং রুনি মারা অভিনীত সিনেমা ‘ক্যারল’।
একসঙ্গে অভিনয় করলেও সেরার লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী কেট ও রুনি। সেরা অভিনেত্রীর খেতাবের জন্য মনোনীত হয়েছেন তারা। এছাড়াও সিনেমাটি মনোনিত হয়েছে সেরা ড্রামা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা আবহ সঙ্গীত বিভাগেও।
‘ক্যারল’- এর পরেই তিনটি করে মনোনয়ন নিয়ে এক কাতারে দাড়িয়ে ‘দ্য বিগ শর্ট’, ‘দ্য রেভানেন্ট’, ‘স্টিভ জবস’, ‘দ্য ড্যানিশ গার্ল’, ‘দ্য হেইটফুল এইট’, ‘দ্য মার্শান’, ‘রুম থ্রি’ এবং ‘স্পটলাইট থ্রি’।
সেরা সিনেমা বিভাগে মনোনিত হয়েছে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’, ‘দ্য রেভানেন্ট’ এবং ‘স্পটলাইট থ্রি’। আর পরিচালক হিসেবে সেরার দৌড়ে আছেন আলেহান্দ্রো গনহালেজ ইনারিতু, টম ম্যাকার্থি, রিডলি স্কট, টড হায়েনস এবং জর্জ মিলার।
সেরা অভিনেতা হওয়ার জন্য লড়ছেন বাঘা বাঘা তারকারাই। মনোনয়ন পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও (দ্য রেভানেন্ট), ব্রায়ান ক্র্যানস্টন (ট্রাম্বো), মাইকেল ফাসবেন্ডার (স্টিভ জবস), এডি রেডমেইন (দ্য ড্যানিশ গার্ল) এবং উইল স্মিথ (দ্য কনকাশন)।
অভিনেত্রীদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইতে মারা এবং ব্ল্যাঞ্চেটের সঙ্গে আরো আছেন ব্রি লারসন (রুম), সাওরিস রোনান (ব্রকলিন) এবং অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গার্ল)।
আর এদিকে মিউজিকাল এবং কমেডি সিনেমায় সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ক্রিশ্চিয়ান বেল (দ্য বিগ শর্ট), স্টিভ ক্যারেল (দ্য বিগ শর্ট), ম্যাট ডেমন (দ্য মার্শান), আল পাচিনো (ড্যানি কলিন্স) এবং মার্ক রাফালো (গ্র্যান্ডমা)। অভিনেত্রীদের এই তালিকায় আছেন জেনিফার লরেন্স (জয়), মেলিসা ম্যাককার্থি (স্পাই), এমি শুমার (ট্রেইনরেক), ম্যাগি স্মিথ (লেডি ইন দ্য ভ্যান) এবং লিলি টমলিন (গ্র্যান্ডমা)।
গোল্ডেন গ্লোবের এবারের আসর বসবে ২০১৬ সালের ১০ জানুয়ারি বেভারলি হিলটন হোটেলের গ্র্যান্ড বলরুমে।
