২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ আবেদনময়ী এশীয় নারী প্রিয়াঙ্কা

এশিয়ার সেরা ৫০ জন আবেদনময়ী নারীর তালিকায় আরও একবার শীর্ষ স্থানটি দখল করলেন বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 12:16 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের ভোটে এই তালিকা তৈরী করেছে ব্রিটিশ সাপ্তাহিক ইস্টার্ন আই। গত বছরও জনগণের ভোটে সেরা হয়েছিলেন পিসি।

এই প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা বলেন, “যেহেতু এটা একটা উপাধি, এটা ধরে রাখতে পেরে আমি খুশি। আমি যৌন আবেদনকে ফিরিয়ে আনছি! যারা আমাকে ভোট দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদের। ইস্টার্ন আইকেও ধন্যবাদ আমাকে অন্তত আরো এক বছরের জন্য 'আবেদনময়ী' অনুভব করানোয়! আর মেয়েদের জন্য একটা উপদেশ- এটা সম্পূর্ণই মনের ব্যাপার, নিজেকে আবেদনময়ী মনে করলেই হলো।"

ইস্টার্ন আই এন্টারটেইনমেন্টের সম্পাদক আসজাদ নাজিরের মতে, প্রিয়াঙ্কা বিশ্বজুড়ে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন।

নাজির বলেন, “প্রিয়াঙ্কা চোপড়া সমগ্র বিশ্বে ভারতকে গর্বিত করছেন এবং লাখো ভক্তের মন জয় করে চলেছেন। তিনি যে ভোট পেয়েছেন তা এখন পর্যন্ত এশিয়ার বাইরের পাঠকদের থেকে পাওয়া সর্বোচ্চ সংখ্যক ভোট। স্পষ্টতই তিনি তার শৈল্পিক কাজ দিয়ে আন্তর্জাতিকভাবে সেতুবন্ধন তৈরি করছেন এবং ভবিষ্যতেও করতে থাকবেন।"

জনপ্রিয় টিভি অভিনেত্রী সানায়া ইরানী গতবারের চেয়ে একধাপ উপরে উঠে এখন তালিকার দ্বিতীয় এবং আরেক ছোট পর্দার তারকা দ্রাশটি ধামি আছেন তৃতীয় অবস্থানে। বলিউড তারকা দিপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ আছেন যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে।

এছাড়া প্রথম দশজনের মধ্যে বাকিরা হলেন নীলা শর্মা, কারিনা কাপুর খান, গওহর খান, সোনাম কাপুর। পাকিস্তানিদের মধ্যে এই তালিকার সবচেয়ে উপরে আছেন অভিনেত্রী মাহিরা খান।