২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের পাশে লুলিয়া

বৃহস্পতিবার ২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় বেকসুর খালাস পেলেন সালমান খান। রায়ের আগে পুরোটা সময় সালমানের পাশে ছিলেন বান্ধবী লুলিয়া ভ্যান্টুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 04:39 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বুধবার বিকাল থেকেই মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমানের বাসায় দেখা গেছে এই রোমানিয়ান টিভি তারকাকে। ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, গত সোমবার রাতে 'সুলতান' সিনেমার শুটিং শেষে নির্মাতা ডেভিড ধাওয়ানের বাসায় যাওয়ার সময় একসঙ্গে ক্যামেরাবন্দি হন সালমান-লুলিয়া।

গত দু বছর ধরেই এই জুটির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দুজনের আংটি বদলের গুজবও চাউর হয়েছিল, তবে পরে তা উড়িয়ে দেন সালমান। লুলিয়াকে অনেকবারই সালমানের পরিবারের সঙ্গে দেখা গেছে। ২০১৪ সালে সালমানের ছোট বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এই রোমানিয়ান সুন্দরী।

সালমানের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, "লুলিয়া সালমানের পরিবারের বেশ ঘনিষ্ঠ এবং মাঝে মাঝেই তাদের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান। দেখে মনে হয় সালমানের তাকে বেশ পছন্দ।"