‘মকিংজে পার্ট টু’র বক্স-অফিস জয়
থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে এক লাফে যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে শীর্ষে উঠে এসেছে ‘হাঙ্গার গেইমস’- এর শেষ কিস্তি,‘মকিংজে পার্ট টু’।
২০ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি ২৬ তারিখ আয় করেছে ১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। সব মিলিয়ে ছয় দিনে মোট আয় হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ডলার।
বিশ্বব্যাপী হিসাব করলে, ইতোমধ্যেই ৩২ কোটি মার্কিন ডলার আয় করে ফেলেছে ‘মকিংজে পার্ট টু’। যদিও এর শুরুটা হয়েছিল ‘হাঙ্গার গেইমস’ সিরিজের সবচেয়ে কম আয়ের সিনেমা হিসেবে।
বিশ্লেষকদের মতে, ‘মকিংজে পার্ট টু'র সিংহাসনে ভাগ বসাতে হাড্ডাহাড্ডি লড়াই করছে ‘ক্রিড’ ও ‘দ্য গুড ডাইনোসর’। ২৫ নভেম্বর একসঙ্গে মুক্তি পেয়ে ভালো সাড়া পেয়েছে সিনেমা দুটি।
অপরদিকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত রাজত্ব করার পর ‘মকিংজে পার্ট টু’কে নিজের শীর্ষ আসনটি ছেড়ে দিয়েছে বন্ড ফিল্ম ‘স্পেক্টার’। বর্তমানে দুই নম্বরে থাকা সিনেমাটি এ সপ্তাহে আয় করেছে দেড় লাখ ডলার, ‘স্পেক্টার’-এর আয়ের খাতা ভরেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার দিয়ে।
