২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টালিগঞ্জের বক্স-অফিস: দৌরাত্ম দেবেরই

এ বছর পূজা উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে টালিগঞ্জে মুক্তি পায় পাঁচটি সিনেমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাগুলো নিয়ে আগ্রহের কমতি না থাকলেও ভীড় জমেনি প্রেক্ষাগৃহে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 06:07 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

পুরনো খবর:

‘শুধু তোমারই জন্য’ পেছনে ফেলেছে 'রাজকাহিনী'কে
পূজায় টালিগঞ্জের পাঁচ সিনেমা

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার বলছে, শারদীয় দূর্গা পূজা থেকে দীপাবলির আগ পর্যন্ত বক্স-অফিসের হিসেব বলছে, কলকাতা বাদে পুরো রাজ্যে একা দেব যত দর্শক টেনেছেন, আবীর, সোহম, শাশ্বত, রুদ্রনীল, যীশু, ঋতুপর্ণা মিলে তা পারেননি।

কলকাতার বাইরের জেলাগুলোতেই দু কোটি টাকার ব্যবসা করেছে দেবের সিনেমা। কেবল ‘কাটমুণ্ডু’ কলকাতার বাইরে এক কোটির গণ্ডি ছাড়াতে পেরেছে।

কিন্তু মাল্টিপ্লেক্সের চৌহদ্দিতে ঢুকলেই হিসেবটা পাল্টে যাচ্ছে। কলকাতা ছাড়াও দুর্গাপুর, বহরমপুর, হলদিয়া সর্বত্র একই ধারা। কলকাতায় প্রায় তিন কোটি টাকার ব্যবসা করে এক নম্বরে ‘কাটমুন্ডু’, আড়াই কোটি ছাড়িয়ে দু নম্বরে ‘রাজকাহিনী', ‘শুধু তোমারই জন্য’ দু কোটি ছুঁই-ছুঁই, আর 'ব্যোমকেশ' এক কোটি ছাড়িয়েছে। অন্যান্য জেলার মাল্টিপ্লেক্সে সবচেয়ে ভালো ব্যবসা করেছে ‘রাজকাহিনী’, এরপর যথাক্রমে ‘শুধু তোমারই জন্য’, ‘কাটমুন্ডু’ ও ‘ব্যোমকেশ বক্সী’।

প্রযোজক শ্রীকান্ত মোহতার তথ্যানুযায়ী, ‘শুধু তোমারই জন্য’ নির্মিত হয়েছে ৪ কোটি রুপির বাজেটে, ‘রাজকাহিনী’র বাজেট সাড়ে তিন কোটি।

‘কাটমুন্ডু’র প্রচারসহ ৪ কোটি ৩০ লাখ রুপি লগ্নি করতে হয়েছে বলে জানিয়েছিলেন প্রযোজক শ্যামসুন্দর দাস। ‘ব্যোমকেশ বক্সী’ প্রযোজক জানিয়েছিলেন তাদের লগ্নি ১ কোটি ২৫ লাখ রুপি।