২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড অভিনেত্রীর সঙ্গে ইউভরাজ সিং-এর আংটি বদল 

ভারতীয় জাতীয় ক্রিকেট দলে বিয়ের হিড়িক লেগেছে। বলিউড তারকাদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন ক্রিকেটাররা। সবেই বিয়ের পিঁড়িতে বসেছেন হারভাজান সিং এবং গীতা বসরা। এবার তার পথে হাঁটতে চলেছেন, অল রাউন্ডার ইউভরাজ সিং এবং বলিউড অভিনেত্রী হেইযেল কিশ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 04:42 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

ইন্দোনেশিয়ার বালিতে বাগদানের কাজটি সেরে ফেললেন ইয়ুভরাজ-হেইযেল জুটি। তবে বিয়ের আনুষ্ঠানিকতা কবে শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

অবশ্য হারভাজান সিং- এর সঙ্গে টুইটারে আলাপচারিতায় নিজের বিয়ের কিছুটা আভাষ দিয়েছিলেন ইউভরাজ সিং। গীতার সঙ্গে বিয়ের পর ইউভরাজকে পাঠানো একটি টুইটে হারভাজান লেখেন, “দাগের ভেতর চলে এসে সোজা পথে খেলো”।

এর উত্তর দিতে দেরি করেননি ইউভরাজ। তিনি বলেন, “দিওয়ালি আসছে এবং আমি সোজা পথেই খেলতে যাচ্ছি।”

যদিও একটি টুইট প্রায় আড়ালেই রেখেছিলেন ইউভরাজ। ভক্তরা দুই ক্রিকেট তারকার টুইট ঘাঁটতে শুরু করলেই বেরিয়ে আসে টুইটগুলো।

“মনে হচ্ছে গণমাধ্যম আমাদের বিয়ের তারিখ এবং স্থানও ঠিক করে রেখেছে। কেউ আমাকে তারিখটা বলবে যেন আমরা প্রস্তুত থাকতে পারি?”৪ নভেম্বর করা এই টুইটটি অবশ্য ইউভরাজ এবং কিশের বোঝাপড়ার পরেই এসেছে বলে মনে করছে ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে।