২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের বিয়ে না করার কারণ

বলিউডের সুযোগ্য পাত্র সালমান খানের বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। লাখো তরুণীর মন জয় করলেও, বিয়ের প্রতি কেন এত অনীহা তার? এবার দিলেন উত্তর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 01:18 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানান, স্বামী হিসেবে খুবই বাজে হবেন তিনি। আর এই আশঙ্কায়ই বসতে চান না বিয়ের পিঁড়িতে।

সালমানের  ‘প্রেম রাতান ধান পায়ো’ সহশিল্পি সোনাম কাপুরের মতে, যেসব পুরুষ নিজের মাকে ভালবাসেন, তারা স্বামী হিসেবেও চমৎকার হবেন। সেই সূত্র ধরেই সাংবাদিকরা বলে বসেন, সালমানও নিজের মাকে খুবই ভালোবাসেন বলে শোনা যায়, তবে তিনিও কি দারুণ স্বামী হবেন? সোনাম একবাক্যে জবাব দেন, অবশ্যই।

কিন্তু সোনামের সঙ্গে একমত হতে পারেননি সালমান।

তিনি বলেন, আমার নিজের ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। স্বামী হিসেবে আমি মোটেও ভালো হবো না, এই কারণেই আমি বিয়ে করছি না। কারণ আমি জানি, যে নারী আমাকে বিয়ে করবে সে কখনো সুখি হবে না।

অবশ্য স্বামী হিসেবে ভালো না হলেও বাবা হিসেবে চমৎকার হবেন বলেই বিশ্বাস করেন সালমান।

সম্প্রতি রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে সালমানের আংটি বদলের খবর ঝড় তুলেছিল ভারতীয় গণমাধ্যমে, কিন্তু পরে তা গুজব প্রমাণিত হয়।