২৩ কেজি ওজন বেড়েছে কিম কার্দাশিয়ানের
মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানের ওজন ২৩ কেজি বেড়েছে। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেই এ কথা জানান 'কিপিং আপ উইথ কার্দাশিয়ানস' তারকা।
কিম টুইটারে বলেন, এখনো তার সন্তান পৃথিবীতে আসতে ছয় সপ্তাহ বাকি। কিন্তু ইতোমধ্যেই ৫২ পাউন্ড (প্রায় ২৪ কেজি) ওজন বেড়েছে তার। কিম কার্দাশিয়ান এবং তার স্বামী কানইয়ে ওয়েস্ট ডিসেম্বরে তাদের পুত্র সন্তানের আগমনের অপেক্ষায় আছেন।
র্যাপার স্বামীর সঙ্গে দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে কিমের। তবে মেয়ে নর্থ ওয়েস্টের জন্মের পর থেকেই দ্বিতীয়বার গর্ভ ধারণের চেষ্টা শুরু করেন এই তারকা।
