অ্যানিস্টন-থেরুর নগ্ন নৈশভোজ
হালেই বিয়ে করেছেন জেনিফার অ্যানিস্টন আর জাস্টিন থেরু। শোনা যাচ্ছে নিজেদের সম্পর্ককে আমোদপূর্ণ করে তুলতে নগ্ন হয়ে রাতের খাবার সারছেন তারা!
ওকে! ম্যাগাজিনকে অ্যানিস্টনের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, বিয়ের পরে তাদের যৌনজীবন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। আর সেটা আরো উত্তেজনাপূর্ণ করে তুলতে বরাবরই নতুন কিছু করার চেষ্টায় থাকেন থেরু। তাই এখন নগ্ন হয়ে নৈশভোজ করা শুরু করেছেন এই জুটি।
২০১১ সাল থেকে অভিনেতা-পরিচালক থেরুর সঙ্গে প্রেম করা শুরু করেন অ্যানিস্টন। এক বছরের মাথায় বাগদান সারেন তারা। ভক্ত ও গণমাধ্যমের জল্পনা-কল্পনার মধ্যেই সম্প্রতি গোপনে বিয়ের কাজটি সারেন এই জুটি।
সূত্রটি আরও বলছে, “অ্যানিস্টন ও থেরু একে অপরকে অনেক ভালোবাসেন, তাদের পারস্পরিক বোঝাপড়াও বন্ধুর মত। তবে একসঙ্গে বেশি সময় না কাটিয়ে নিজেদের জন্য সময় বের করে নেয়ার চেষ্টা করেন তারা। তারা মোবাইলে মেসেজ চালাচালি করতে থাকেন এবং একে অপরকে নিজেদের বিয়ের আংটির ছবি পাঠাতে পছন্দ করেন।”
