২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেব নয়, এবার জিৎ

‘পাগলু’, 'খোকা ৪২০', 'পাগলু টু', 'বিন্দাস' - একের পর এক হিট সিনেমা, কিন্তু নায়ক একজনই। সেই দেবকে বাদ দিয়ে এবার জিৎ-এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নির্মাতা রাজীব বিশ্বাস। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 03:43 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

ভারতীয় বাংলা দৈনিক এই সময়কে রাজীব বলেন, “আমি এতদিন ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ করছি৷ দেব, বুম্বাদাকে (প্রসেনজিৎ) নিয়ে যেমন কাজ করেছি, তেমনই নতুন নায়কদের নিয়ে কাজ করেছি। শুধু জিতের সঙ্গে আমার কখনো কাজ হয়নি। মিটিং কিন্তু হয়েছে অনেকবার। আমি তো বলতাম, এক দিন ঠিক হয়ে যাবে। এখন মনে হচ্ছে আমি ভাগ্যবান। এই প্রথমবার জিৎ আমার ছবির নায়ক। আর পরপর দেব আর জিৎকে নিয়ে সিনেমা।”

পরিচালক আরও জানান, সিনেমায় দুই ভূমিকায় দেখা যাবে জিতকে। আর তাই নায়িকাও দুজন - নুসরাত আর সায়ন্তিকা।

রাজীব আরো বলেন, “জিৎ-এর যে অ্যাকশন দেখার জন্য বছরভর ফ্যানেরা অপেক্ষা করে থাকে তা থাকবে। তবে কমেডিও থাকবে”

দেব ও শ্রাবন্তীকে মুখ্য ভূমিকায় রেখে রাজীব বিশ্বাস পরিচালকের খাতায় নাম লেখান ‘দুজনে’ সিনেমার মাধ্যমে।