২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়ার জন্মদিন, কি করছেন অভিষেক?

পহেলা নভেম্বর ৪২-এ পা দিলেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করার কথা রয়েছেন বচ্চন পরিবারের বধূর। আর স্ত্রীকে খুশি করতে সব প্রস্তুতিই নিয়েছেন অভিষেক বচ্চন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 03:11 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, মেয়ে আরাধ্যা আর শাশুড়িকে নিয়ে ঐশ্বরিয়াকে চমকে দেয়ার পুরো বন্দোবস্ত করেছেন অভিষেক।

এদিকে ছোট্ট আরাধ্যা মায়ের জন্মদিনের উপহার হিসেবে কবিতা লিখেছে এবং একটি কার্ড তৈরি করেছে নিজের হাতে।

শোনা যাচ্ছে বিগ বি আর জয়া বচ্চনও পুত্রবধূর জন্য বিশেষ কিছুই আয়োজন করছেন।

ঐশ্বরিয়া এখন ব্যস্ত কারান জোহারের পরিচালনায় 'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমার শুটিং-এ ব্যস্ত। তবে এক দিনের ছুটি নিয়ে মুম্বাইয়ে জন্মদিন উদযাপনে ফেরার কথা রয়েছে তার। সিনেমাটিতে তার সঙ্গে আরো দেখা যাবে রানবির কাপুর এবং আনুশকা শর্মাকে।