রেকর্ড গড়ে শুরু 'স্পেকটার'-এর
মুক্তি পেয়েই যথারীতি বক্স-অফিসে ঝড় তুলেছে 'জেমস বন্ড' সিরিজের নতুন সিনেমা 'স্পেকটার। শোনা যাচ্ছে, গত তিনটি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেইগকে এই সিনেমায় শেষ বারের মতো এজেন্ট ০০৭ হিসেবে দেখা যাবে।
মুক্তির প্রথম দুদিনেই সিনেমাটি আয় করেছে ২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। ব্রিটিশ বক্স-অফিসের ইতিহাসে মঙ্গল-বুধবারের সর্বোচ্চ আয় এটি।
'স্কাইফল'- এর আকাশছোঁয়া সাফল্যে পর স্বাভাবিকভাবেই 'স্পেকটার' নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। প্রথম 'বন্ড' সিনেমা হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার আয় করা 'স্কাইফল' এখন পর্যন্ত সিরিজের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। মুক্তির প্রথম দিনে ৩ কোটি ২৪ লাখ রুপি আয় করা 'স্কাইফল'কে 'স্পেকটার' উদ্বোধনী আয়ে ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। তবে ২৫ কোটি ডলারে নির্মিত সিনেমাটিকে হিটের তকমা পেতে হলে সামনের দিনগুলোতে বক্স-অফিসের শীর্ষ স্থানটি ধরে রাখতে হবে।
সারা বিশ্বে সিনেমাটি মুক্তি পাচ্ছে ৬ নভেম্বর। ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে এবার বন্ড গার্ল হিসেবে আছেন ইতালীয় সুন্দরী মনিকা বেলুচ্চি এবং ফরাসি অভিনেত্রী লিয়া সেড্যু। এই পর্বে খলনায়ক হিসেবে দেখা যাবে ক্রিস্তফ ওয়াল্টজ, এন্ড্রু স্কট এবং ডেইভ বাতিস্তাকে।
সনি পিকচাসর্ের ব্যানারে সিনেমাটির পরিচালনায় ফিরেছেন 'স্কাইফল'- এর নির্মাতা স্যাম মেন্ডেস।
