২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের সবচেয়ে বড় ভক্তটি কে?

নানা জল্পনাকল্পনা শেষে প্রকাশিত হল শাহরুখ খানের সিনেমা ‘ফ্যান’- এর পোস্টার। তবে এবারও দেখা যায়নি শাহরুখের সবচেয়ে বড় ভক্তের মুখটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 01:14 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

ইয়াশ রাজ ফিল্মসের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয় সিনেমাটির পোস্টারটি। পোস্টারে দেখা যায় একটি ঘরের প্রতি ইঞ্চি জুড়ে রয়েছে শাহরুখের ছবি। সেই ঘরের মাঝখানে দাড়িয়ে এক ব্যক্তি। 

ছবির সঙ্গে লেখা ছিল - "ভক্ত ছাড়া যেমন তারকার অস্তিত্ব নেই, তেমনি তারকা ছাড়াও ভক্তের অস্তিত্বনেই। এসে গেছে সবচেয়ে বড় ভক্ত - গৌরব।"

কিন্তু ছবিতে গৌরবের মুখ দেখা যায় না।   

এই টুইটের জবাবে নিজের জনপ্রিয় সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র একটি সংলাপ, "এখনও পেছন ফিরেই আছে! যদি এই ভক্ত আমাকে ভালোবাসে, তবে অবশ্যই ফিরে তাকাবে! !"

শাহরুখের এই ভক্তের সঙ্গে অবশ্য আগেই পরিচয় ঘটেছে দর্শকের। গৌরব নামের এই ভক্ত শাহরুখের বাড়ি মান্নাতের দেয়ালে গ্রাফিতি এঁকে আলোচনায় আসেন। পরবর্তীতে প্রকাশ করা হয়, গ্রাফিতির ব্যাপারটি আসলে'ফ্যান' সিনেমাটির প্রচার চালানোর একটি কৌশল।

অভিনব নানা কৌশলে সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ বাড়িয়ে তুলতে চাইছেন এর নির্মাতারা।‘ফ্যান’ পরিচালনা করেছেন ‘ব্যান্ড বাজা বারাত’ খ্যাত মানিশ শর্মা।

'ফ্যান' মুক্তি পাবে ২০১৬ সালের ১৫ ই এপ্রিল।