২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবস্ম্যাশে হিট 'প্রেম রাতান ধান পায়ো'

ডাবস্ম্যাশে এখন শোনা যাচ্ছে একটিই সুর, 'প্রেম রাতান ধান পায়ো'। সালমান খান ও সোনাম কাপুর অভিনীত নতুন সিনেমার এই গানটি প্রকাশের পর থেকেই ইন্সটাগ্রামে দেখা যাচ্ছে এটি নিয়ে একের পর এক ডাবস্ম্যাশ ভিডিও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 06:39 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

১৪ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই সাড়া ফেলেছে সিনেমাটির টাইটেল ট্র্যাক। স্মার্টফোন অ্যাপ ডাবস্ম্যাশ ব্যবহার করে অনেককেই দেখা যাচ্ছে 'প্রেম রাতান ধান পায়ো'র সঙ্গে নাচতে ও গাইতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি এমনই কয়েকটি মজার ডাবস্ম্যাশ ভিডিও নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সোনাম। এমনকি একটি ভিডিওতে অভিনেত্রী রিচা চাড্ডাকে গানটির সঙ্গে নাচতে দেখা গেছে।

এছাড়া নেচে গেয়ে ডামস্ম্যাশ ভিডিও বানিয়েছেন সালমানের ভাই আরবাজ খানও। সঙ্গে ছিলেন তার শ্যালিকা অমৃতাসহ আরও দুজন।

সুরাজ বারজাতিয়ার সিনেমা 'প্রেম রাতান ধান পায়ো' মুক্তি পাবে ১২ নভেম্বর।