আত্মজীবনীর প্রচ্ছদে নগ্ন ক্লোয়ি
শারীরিক সৌন্দযর্ গোপন করায় বিশ্বাস করেন না কার্দাশিয়ান বোনেরা। নিজের দেহের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়াতে বেশ কয়েকবারই ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন কিম কার্দাশিয়ান।
ক্লোয়ির বইয়ের শিরোনাম ‘স্ট্রং লুকস বেটার নেইকেড’ যার বাংলা করলে দাড়ায় 'শক্তির রূপ নগ্নতাতেই'। বইটির প্রচ্ছদে তাকে কেবল একটি শুভ্র চাদর দিয়ে দেহের অংশবিশেষ ঢাকতে দেখা যাবে।
‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ানস’ তারকার এই বইয়ে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনের নানা সংগ্রামের কথা। ওজন কমানো থেকে শুরু করে জনসম্মুখে নিজের ভাবমূর্তি ধরে রাখা সংক্রান্ত নানা বিষয় দিয়ে বইটি সাজিয়েছেন তিনি।
আত্মজীবনীতে ক্লোয়ি জানিয়েছেন বেইসবল খেলোয়াড় লামার অ্যাডমের সঙ্গে তার বিচ্ছেদের কারণও। তিনি জানান, লামারের মাদকাসক্তি ও মদ্যপানের অভ্যাস তাদের সম্পর্কে প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছিল। ক্লোয়ি আরো জানান, সাবেক স্বামী লামারের সঙ্গে কেটেছে তার জীবনের শ্রেষ্ঠ কিছু সময়।
এছাড়া ক্লোয়ি তার বইয়ে পাঠকদের জন্য স্বাস্থ্যকর জীবনযাপনের নানা পরামর্শ দিয়েছেন। ‘স্ট্রং লুকস বেটার নেইকেড’ বইটি প্রকাশিত হবে নভেম্বরের ৩ তারিখে।
