এ কোন দিপিকা!
মাথায় পেঠা (মারাঠিদের ঐতিহ্যবাহী পাগড়ি), পরনে পারসিক ধাঁচের পোশাক, এলো চুল আর চোখে প্রেমের নেশা - এভাবেই এলেন মাস্তানি, বাজিরাওয়ের প্রেমে সব হারিয়ে সব পাওয়ার নেশায় বুঁদ।
'দিওয়ানি মাস্তানি' গানটিতে পারসিক তারযন্ত্র হাতে দীঘর্াঙ্গী দিপিকাকে দেখে চেনার উপায় নেই। সঞ্জয় লিলা বানসালির আলোচিত চলচ্চিত্র 'বাজিরাও মাস্তানি' তিনি মাস্তানি সেজেছেন। যোদ্ধা এক জাতির রাজকন্যা মাস্তানির মা ছিলেন পারসিক। রণ, নৃত্য এবং গীতে সমান পারদর্শী এই সাহসী নারী মারাঠি সেনাপতি বাজিরাওয়ের প্রেমে পড়েন। সর্বগ্রাসী সেই প্রেমের প্রকাশ ঘটেছে এই গানটিতে।
দিপিকা বলেন, "এই গানটির জন্য আমরা ‘মুঘল-ই-আজম’- এ দেখানো ‘আয়না মহল’কে পুননর্র্ির্মাণ করার চেষ্টা করেছি। একে সঞ্জয় লিলা বানসালির তৈরি ‘প্যায়ার কিয়া তো ডারনা ক্যায়া’র আধুনিক সংস্করণ বলা যেতে পারে।"
গানটিতে বাজিরাও রূপী রানভির সিং এবং তার প্রথম স্ত্রী কাশি বাঈয়ের ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা যায়। সঞ্জয় লিলা বানসালির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।
৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘বাজিরাও মাস্তানি’। ঐতিহাসিক এই প্রেম কাহিনিকে দীর্ঘদিন ধরেই পর্দায় রূপায়নের চেষ্টা করছিলেন 'হাম দিল দে চুকে সানাম' খ্যাত নির্মাতা বানসালি।
