২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার কাছে মাফ চাইলো এবিসি

একটি প্রতিবেদনে প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলতে গিয়ে আরেক ভারতীয় বিশ্ব সুন্দরীর ছবি দেখানোর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মার্কিন টিভি চ্যানেল এবিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 04:13 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

চ্যানেলটির নতুন ক্রাইম-ড্রামা 'কোয়ান্টিকো' শুরু হবার পর সংবাদভিত্তিক অনুষ্ঠান 'নাইটলাইন'-এ সিরিজের কেন্দ্রী চরিত্রে রূপদানকারী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। সেখানে তার বদলে দেখানো হয় ১৯৯৯ সালে বিশ্বসুন্দরীর খেতাবজয়ী আরেক ভারতীয় ইয়ুক্তা মুখির ছবি।

অবশ্য এবিসির এই ভুলকে হালকাভাবেই নিয়েছেন ২০০০ সালের মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানাভাবে উপহাসে মেতে ওঠেন পিসি ভক্তরা। টুইট করে প্রিয়াঙ্কাও হেসে উড়িয়ে দেন ব্যাপারটি।

কিন্তু এই বলিউড তারকার কাছে ক্ষমা চাইতে দেরি করেনি এবিসি কর্তৃপক্ষ। টুইটারেই ক্ষমা চেয়ে সঠিক প্রতিবেদনটি তুলে দেয় এবিসি।