বেকহাম-ভিক্টোরিয়ার সংসারে ভাঙন?
বিয়ের ১৬ বছর পর ভাঙনের সুর শোনা যাচ্ছে ডেভিড বেকহামের সংসারে।
বেশ কয়েকটি সূত্র বলছে, এক পার্টিতে পশ-বেকের তুমুল ঝগড়ার সাক্ষী তারা। ৪১ বছর বয়সী ভিক্টোরিয়ার ডোভার স্ট্রিটে অবস্থিত বুটিক শপের এক বছর পূর্তির উদযাপনের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
এক সূত্র বলছে, “পর্দার পেছনে মনে হয় অনেক সমস্যা রয়েছে। ভিক্টোরিয়া অনেক পরিশ্রম করে ক্লান্ত থাকেন আর অবসরে যাওয়ার পর থেকে ডেভিড অনেকটাই গা ছাড়া মনোভাব নিয়ে থাকেন।”
“তাদের মধ্যে বড় ধরনের তর্ক হয়েছে এবং তারা একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়েছেন। এখনও তাদেরকে একসঙ্গে ধরে রেখেছে তাদের সন্তানেরা। তারা দুজনেই অভিভাবক হিসেবে অসাধারণ।”
১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধেন ফুটবল তারকা ডেভিড বেকহাম এবং ব্রিটিশ পপ ব্যান্ড স্পাইস গার্লসের সাবেক সদস্য ভিক্টোরিয়া ক্যারোলাইন অ্যাডামস। এ তারকা দম্পতির ঘরে রয়েছে চার সন্তান - ব্রুকলিন, রোমিও, ক্রুজ এবং হারপার।
