২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিফার লোপেজের ‘সেক্স টেপ’ প্রকাশের হুমকি

মার্কিন গায়িতা জেনিফার লোপেজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র প্রকাশ করার হুমকি দিয়েছেন তার সাবেক স্বামী ওহানি নোয়ার ব্যবসায়িক অংশীদার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 05:39 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

১৯৯৭ সালে কিউবান অভিনেতা ওহানিকে বিয়ে করেন লোপেজ। সেই বছরই তাদের বিচ্ছেদ হয়। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, সাবেক স্বামীর সঙ্গে যৌন সম্পর্কের একটি ভিডিওচিত্র গোপন রাখার জন্য ছয় বছর ধরে আইনি লড়াই করছেন লোপেজ।

মূল ভিডিওচিত্র সম্বলিত টেপটি আদালতের কাছে সংরক্ষিত আছে। কিন্তু সম্প্রতি এই ভিডিওচিত্রের ব্যাপারে নিজের আইনি অভিযোগ তুলে নেন লোপেজ। আর এই সুযোগে তাকে হুমকি দিয়েছেন ওহানির ব্যবসায়িক অংশীদার এড মেয়ার।

এড মেয়ার হুমকি বলছেন, ভিডিও ফুটেজগুলো নিয়ে একটি ডিভিডি প্রকাশ করবেন তিনি। এতে আরও থাকবে ওহানির সঙ্গে মধু চন্দ্রিমায় কাটানো অন্তরঙ্গ মুহূর্তের চিত্র।

এর পেছনের উদ্দেশ্য হিসেবে মেয়ার জানান, লোপেজের সঙ্গে কিছু ‘বোঝাপড়া’ বাকি আছে তার। তাই লোপেজের ব্যক্তিগত জীবন ভক্তদের কাছে তুলে ধরতে চান তিনি।

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি লোপেজ।