২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটা আমিরের ভক্ত সানি লিওনি!

নিজের নতুন সিনেমার জন্য ওজন অনেকটাই বাড়িয়েছেন ভারতীয় অভিনেতা আমির খান। কিন্তু অন্তত একজন ভক্তের প্রেম তাতে এতটুকুও কমেনি। আর তিনি হলে ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 03:45 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

নতুন সিনেমা 'দাঙ্গাল'-এর জন্য ইতোমধ্যেই নিজের ওজন প্রায় ৯৫ কেজিতে নিয়ে গেছেন আমির। আর এই স্থূলকায় আমিরকেও যথেষ্ট আবেদনময় বলে মনে হচ্ছে সানির কাছে। সম্প্রতি একটি বিজ্ঞাপনে আমিরকে দেখে সে কথা জানাতে দেরি করেননি সাবেক এই পর্ন তারকা।

সানি টুইট, "হেই আমির, তোমার নতুন বিজ্ঞাপনটি দেখেছি। মোটা হলেও তোমাকে অনেক আবেদনময় দেখাচ্ছে! তোমার জন্য রইলো ভালোবাসা।"

একের পর এক ছোট বাজেটের সিনেমায় অভিনয় করার পর এবার প্রথম সারির নায়কদের নজরে আসার চেষ্টা করছেন সানি। ইতোমধ্যেই আকশায় কুমারের সিনেমা 'সিং ইজ ব্লিং'-এ একটি অতিথি চরিত্র বাগিয়ে নিয়েছেন। চুক্তিবদ্ধ হয়েছেন কারান জোহারের সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এও।