২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাহুবালি'র রানার ওজনের কাহিনি

মুক্তির আগে থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে ‘বাহুবালি’। আর সিনেমাটিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে কাঠখড় পোড়াতে হয়েছে সিনেমাটির কলাকুশলীদের। সিনেমাটির অন্যতম খল চরিত্রের অভিনেতা রানা ডাগ্গুবাতিকে তো বার বার বদলে ফেলতে হয়েছে দৈহিক গড়ন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 06:33 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

‘বাহুবালি’ সিনেমায় অভিনয়ের জন্য ২৫ কেজিরও বেশি ওজন বাড়াতে হয়েছিল এই অভিনেতাকে। সিনেমাটিতে যখন তিনি কাজ করছিলেন তখন তার ওজন দাড়িয়েছিল প্রায় ১২০ কেজি। প্রতিদিনের খাবারের তালিকায় সে সময় তাকে যোগ করতে হয়েছিল প্রচুর পরিমাণ আমিষ।

এখন আবার আরেকটি সিনেমায় অভিনয়ের জন্য ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন রানা। নিরামিষ খাবার খাচ্ছেন, নিয়ম মেনে ব্যায়াম করছেন।

তবে ‘বাহুবালি’র সিকুয়ালের শুটিংয়ের জন্য তাকে আবারও ফিরতে হবে সেই বলিষ্ঠ রূপে। কাজেই আবার নামতে হবে ওজন বাড়ানোর যুদ্ধে।