২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোমরা এখন খুব ভালো করছো: প্রসেনজিৎ

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বেশ ওয়াকিবহাল টালিগঞ্জের মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুযোগ পেলে নাকি বাংলাদেশের টিভি নাটকও দেখেন তিনি। হালের বাংলাদেশি সিনেমা ও টিভি নাটকের অভিনয় তার ‘খুব ভালো লাগে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 11:19 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফররত বাংলাদেশি টিভি অভিনেত্রী ও মডেল নোভা ফিরোজ প্রসেনজিৎ এর সঙ্গে দেখা করেন।কলকাতা পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানের পর খোদ প্রসেনজিৎই নাকি নোভাকে তার বাসভবনে নিমন্ত্রণ করেছিলেন!

ব্যক্তিগত সে সফরের অভিজ্ঞতাই নোভা ভাগাভাগি করে নিলেন গ্লিটজের সঙ্গে।

“এটা কিন্তু একেবারেই ব্যক্তিগত সাক্ষাৎ। সিনেমা-নাটক বা কাজ নিয়ে কোনো চুক্তি বা কথা বলতে নয় কিন্তু। দাদা শুরুতেই জানালেন, নিয়মিত আমাদের সিনেমার খবর রাখেন। সুযোগ পেলে দেখারও চেষ্টা করেন। আরও অবাক হলাম, তিনি আমাদের টিভিনাটক নিয়েও খবর রাখেন। তিনি বললেন, ‘তোমরা এখন খুব ভালো করছো।’ বাংলাদেশের হালহকিকত ভালই জানা আছে তার।”

নোভা জানালেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ-এর কণ্ঠে হতাশাই ঝরে পড়েছে।

“দাদা এসব বিষয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, দুদেশের চলচ্চিত্র শিল্পই এখন নানা বাধার সম্মুখীন। যেভাবেই হোক, দর্শককে আবারও হলে ফেরাতে হবে। ”  

নোভা আরও জানালেন, “দাদার সঙ্গে সিনেমা, অভিনয় নিয়ে অনেক কথা বলেছি। সত্যি অনেক কিছু শিখেছি আমি। ব্যক্তিগতভাবে তার সঙ্গে  দেখা করা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিলো।”

ছবি: ফেইসবুক
 

'বাংলা সিনেমা বাঁচাতে যৌথ প্রযোজনাই ভরসা'

বাংলাদেশকে 'কটাক্ষ' করে বিপাকে প্রসেনজিৎ, চাইতে হলো ক্ষমা

একসঙ্গে ভেঙ্কটেশ, প্রসেনজিৎ ফিল্মস জাজ