২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসিতে ফিরছেন জেরেমি ক্লার্কসন

বিবিসিতে আবারও সঞ্চালকের ভূমিকায় ফিরছেন জেরেমি ক্লার্কসন। তবে, 'টপ গিয়ার' নয়, তাকে দেখা যাবে বিবিসির আরেকটি জনপ্রিয় শো 'হ্যাভ আই গট নিউজ ফর ইউ' এর নতুন সিজনের সঞ্চালক হিসেবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 02:05 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

১৯৯০ সাল থেকে প্রচারিত হওয়া এই সিরিজের নিয়মিত সঞ্চালক ইয়ান হিসলপ এবং পল মার্টনের সঙ্গে যোগ দেবেন ক্লার্কসন। সিরিজটির নতুন সিজনের প্রচার শুরু হবে ২ অক্টোবর।

এপ্রিলে তাকে ছাটাই করা হয় 'টপ গিয়ার' থেকে। পরবর্তীতে অনির্দিষ্ট সময়ের জন্য বরখাস্তও হন বিবিসি থেকে। 'টপ গিয়ার' এর প্রযোজক ওইসিন টায়মন্ডের সঙ্গে বাদানুবাদের পরই তাকে বরখাস্ত করে বিবিসি। 

এদিকে 'টপ গিয়ার'-এর দুই সহযোগী জেইমস মে এবং রিচার্ড হ্যামন্ডকে সঙ্গে নিয়ে আগামী বছর অ্যামাজন নেটওয়ার্কে ক্লার্কসন শুরু করতে যাচ্ছেন গাড়ি বিষয়ক নতুন সিরিজ।

এপ্রিলে বরখাস্ত হবার পর ক্লার্কসনের চুক্তি নবায়ন হবে না বলে জানিয়েছিলেন বিবিসির প্রতিনিধিরা।