নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন হিপহপ তারকা?
মার্কিন হিপহপ তারকা টুপ্যাক শাকুরের মৃত্যুর প্রায় এক দশক পর বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার দাবী, টুপ্যাকের মৃত্যুর পুরো ঘটনাই ছিল সাজানো।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর লাস ভেগাসের নেভাডায় গুলিবিদ্ধ হয়ে মারা যান টুপ্যাক। কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মেয়ার্স বলছেন, আসলে মারা যাননি টুপ্যাক। বরং তার মৃত্যুর ঘটনাটি সাজানোর জন্য মেয়াসর্কে দেড় কোটি ডলার ঘুষ দিয়েছিলেন তিনি।
মৃত্যুশয্যায় শায়িত মেয়ার্স আরও বলেন, মৃত্যুর আগে বিশ্ববাসীর কাছে সত্য প্রকাশ করতে চান তিনি।
"বিশ্ববাসীর জানা প্রয়োজন আমি কি করেছি সেদিন। আমি খুবই লজ্জিত আমার কাজের জন্য, কিন্তু এই সত্য গোপন রেখে আমি মরতে পারবো না।"
মেয়ার্সের দাবী সব মিলিয়ে ৩০ জনকে ঘুষ দেয়া হয়, এর মধ্যে ছিলেন পুলিশ, হাসপাতালের কর্মী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী।
মেয়াসর্ আরও দাবী করেন, তার আদলের মৃতদেহ যোগাড় করতে ৫০ হাজার ডলার খরচ করেছিলেন টুপ্যাক। তিনি আরও বলেন, পুরো ঘটনা সাজাতে রেকর্ড প্রযোজক শুজ নাইটের বড় ভূমিকা ছিল।
চারটি গুলি লাগে টুপ্যাকের শরীরে। এরপর ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা যান এই হিপহপ তারকা।
অবশ্য আগেও বেশ কয়েকবার টুপ্যাকের বেঁচে থাকার গুঞ্জন উঠেছে।
