২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কখনো ভারতের মাটিতে পা রাখবো না’

ভারতীয় রিয়ালিটি শো ‘বিগ বস’এর নবম আসরে অংশ নেয়ার গুজব উড়িয়ে দিয়ে লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফা বলছেন, ভারতের মাটিতে কখনো পা রাখবেন না তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 04:34 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’এর নবম সিজনে পর্নগ্রাফিক চলচ্চিত্রের অভিনেত্রী এবং মডেল মিয়া খলিফা অংশ নিতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। লেবাননের এক রক্ষণশীল পরিবার থেকে পর্ন ক্যারিয়ারে আসা এই ২২ বছরের অভিনেত্রী ও মডেল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। 

কিন্তু মিয়া জানালেন, ‘বিগ বস’-এ তার অংশ নেয়ার খবর সত্যি নয়। ১৫ সেপ্টেম্বর রাতে টুইটারে মিয়া লেখেন, "সবার অবগতির জন্য বলছি আমি কখনো ভারতের মাটিতে পা রাখবো না। কাজেই যে ব্যক্তি বলেছেন আমি ‘বিগ বস’-এ অংশ নিতে ‘আগ্রহী’, তার চাকরি যাওয়া উচিৎ।"

'বিগ বস নাইন'-এ উপস্থাপক হিসেবে ফিরছেন সালমান খান। তবে এবার কে কে থাকবেন ‘বিগ বস’-এর বাড়িতে, তা নিয়ে এখনও চলছে জল্পনা-কল্পনা।

 সানির পর এবার মিয়া?