২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিনিয়ন্স'-এর নতুন রেকর্ড

সবচেয়ে ব্যবসাসফল অ্যানিমেটেড চলচ্চিত্রের তালিকায় আরও এক ধাপ এগিয়ে গেল 'ডেসপিকেবল মি' সিরিজের স্পিন অফ 'মিনিয়ন্স'। 'টয় স্টোরি থ্রি'কে পেছনে ফেলেছে সিনেমাটি। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 02:33 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল অ্যানিমেটেড চলচ্চিত্র 'ফ্রোজেন'-এর পরই এখন 'মিনিয়ন্স'-এর অবস্থান।

চীনে মুক্তি পেয়ে প্রথম দিনেই ২ কোটি ১ লাখ ডলার আয় করেছে 'মিনিয়ন্স'। কাইল বালডা ও পিয়েরে কফিনের যৌথ পরিচালনায় নির্মিত এই অ্যানিমেটেড কমেডি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ১০৮ কোটি মার্কিন ডলার।

বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় 'মিনিয়ন্স' এখন আছে ১৫তম অবস্থানে। আর শুধু অ্যানিমেটেড ফিল্মের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এটি। ১২৭ কোটি মার্কিন ডলার আয় করে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে 'ফ্রোজেন'।

চলতি বছরের ১০ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায় 'মিনিয়ন্স'।