বিয়ে করছেন হৃত্বিকের সাবেক স্ত্রী?
শোনা যাচ্ছে আবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা হৃত্বিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান।
জি নিউজের দাবি, সাবেক স্বামী হৃত্বিকেরই এক বন্ধুকে বিয়ে করছেন তিনি। তবে কে সেই বন্ধু সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
১৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে ২০১৩ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন হিন্দি সিনে জগতের অন্যতম জনপ্রিয় জুটি হৃত্বিক রোশান এবং সুজান খান। ২০১৪ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। হৃহান এবং হৃদানের নামের দুটি ছেলে রয়েছে তাদের।
বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃত্বিক জানিয়েছিলেন, “এটাই ভালবাসার প্রতি আমার সবচেয়ে বড় নিবেদন। সুজানই আমার জীবনের একমাত্র ভালবাসা এবং বাকি জীবনও সেই আমার ভালবাসা হয়ে থাকবে।”
“আমাকে ছাড়া যদি তার হাসি আরও উজ্জ্বল হয়, তবে ওর প্রতি আমার ভালবাসার কর্তব্য সেটাই।”
সুজান নিজেও সে সময় একটি বিবৃতি প্রকাশ করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধ সব সময়ই বজায় রাখবেন তারা এবং দুই ছেলের দেখভালও একসঙ্গে করবেন।
“আমরা দুজনই অসাধারণ দুটি সন্তানের অভিভাবক। এবং তাদের যত্ন ও দেখভাল করাটা আমাদেরই দায়িত্ব। কোনো কিছুই সেটার পরিবর্তন ঘটাতে পারবে না।”
