একজোট কেন সোনাম, সোনাকশি, সানি, প্রিয়াঙ্কা?
টুইটারে ইদানিং প্রায়ই আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন হিন্দি সিনেমার নারী তারকারা। কিছু দিন আগে মহারাষ্ট্রে মাংস নিষিদ্ধ হওয়ার ঘোষণা নিয়ে টুইট করে বেশ ভুগতে হয় সোনাম কাপুরকে। এভাবে তারকাদের হয়রানিকারীদের বিরূদ্ধে একাট্টা হওয়ার আহ্বান জানালেন তিনি। আর তাতে সমর্থন পেলেন সোনাকশি সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া এবং সানি লিওনির।
১০ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো আওয়াজ তোলেন সোনাম। #ওয়্যারইওরকারেজ হ্যাশট্যাগ দিয়ে একটি টুইটে তিনি লেখেন, “সবাইকে বলছি, দয়া করে আপনাকে যারা হেয় করে, হয়রানি করে এবং ট্রল তৈরি করে, তাদের বিরূদ্ধে উঠে দাঁড়ান।”
সানি লিওনি সোনামের এই টুইটে মন্তব্য করেন, “এই সাহস তৈরি করতে শক্তির প্রয়োজন হয়, এবং এরপর আরও বেশি আঘাত সইতে আরও বেশি শক্তির প্রয়োজন হয়। #মেয়েতুমিএগিয়েয়াও।”
এর আগে মহারাষ্ট্রের মাংস নিষিদ্ধে ঘোষনা নিয়ে সমালোচনা করেছিলেন সোনাকশি সিনহাও।
“এটা একটা মুক্ত রাষ্ট্র। স্বাগতম সবাইকে ‘ব্যান-ইস্তান’-এ (নিষিদ্ধরাজ্যে)। আমি ভারতকে বোঝাতে চেয়েছি।”
সোনাকশির এই টুইটকে কেন্দ্র করেও সমালোচনার তীর ছোঁড়া হয়। যার জবাবে সোনাক্শি আরেকটি টুইট করেন, “টুইটারে স্বাগতম। এখানে কেবল ট্রলগুলোই বাকস্বাধীনতা পায়। হ্যাঁ, এটিই একমাত্র যায়গা যেখানে ১৪০ শব্দে তাদেরকে জীবনদান করা হয়।”
সোনাম কাপুর সোনাকশির এই টুইটকে বাহবা জানিয়ে লেখেন, “সোনাকশি সিনহাকে নিয়ে আমি দারুণ গর্বিত। কারণ তিনি মত প্রকাশের সাহস দেখিয়েছেন এবং পিছু হটেননি। #হোয়াটাগার্ল, #ওয়্যারইয়োরকারেজ, #বুলিজসাক।”
সোনাকশি সিনহাকে সাধুবাদ জানান প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি লেখেন, “এই দুনিয়া মানুষকে যেমন দেখতে চায়, তারা তেমনই হয়ে যায়, কারণ এটাই সহজ। নিজের বক্তব্যকে প্রতিষ্ঠার জন্য লড়াই করতে জরায়ুর দরকার হয়!”
