২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে হচ্ছে লেনার্ড-পেনির?

ভক্তদের আট বছর অপেক্ষার রাখার পর অবশেষে বিয়ে করতে যাচ্ছে লেনার্ড আর পেনি। কমেডি সিরিজ ‘বিগ ব্যাং থিওরি’র নবম সিজনের শুরুতেই গাঁটছড়া বাঁধবে জনপ্রিয় এই পর্দা জুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 03:16 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

২১ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিটকম ‘বিগ ব্যাং থিওরি’র নবম সিজন। সম্প্রতি প্রকাশিত নতুন সিজনের ট্রেইলারে লেনার্ড ও পেনির বিয়ের ঝলক দেখা গেছে।

ট্রেইলারে দেখা যায় লাস ভেগাসে বিয়ে হচ্ছে লেনার্ড-পেনির, তবে তাদের বন্ধুরা অনুপস্থিত। 

হলিউড রিপোর্টারকে প্রযোজক স্টিভ মোলারো জানান, ‘বিগ ব্যাং থিওরি’র শুরুতে পেনির সঙ্গে পরিচয় হওয়ার পরই তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিল লেনার্ড। অবশেষে তার ইচ্ছা পূর্ণ হলো।

তবে রূপকথার গল্পের মত সুখে-শান্তিতে বসবাস করা হবে না লেনার্ড-পেনি জুটির। দুই বছর আগে এক নারীকে চুমু খাওয়ার দায়ে লেনার্ডের সঙ্গে পেনির সম্পর্কের জটিলতা বাড়বে।

এছাড়া তাদের বিয়ে প্রভাব ফেলবে লেনার্ডের সঙ্গে এতদিন ধরে বসবাস করা শেলডনের জীবনের ওপরও। 

জনপ্রিয় মার্কিন কমেডি সিরিজ ‘বিগ ব্যাং থিওরি’তে লেনার্ডের চরিত্রে অভিনয় করেছেন জনি গালেকি, পেনির ভূমিকায় আছেন কেলি কোকো এবং শেলডনের চরিত্রে জিম পারসন্স।