শত কোটি আয়ের পথে 'ব্রাদার্স'
মুক্তির প্রথম সপ্তাহ শেষে আক্শায় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা এবং জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত অ্যাকশন-ড্রামা 'ব্রাদার্স'-এর আয় দাড়িয়েছে ৭২ কোটি ৬ লাখ রুপি।
'অগ্নিপথ' খ্যাত নির্মাতা কারান মালহোত্রা পরিচালিত 'ব্রাদার্স' নির্মিত হয়েছে ৮০ কোটি রুপির বাজেটে। অবশ্য ভারতে সিনেমাটির আয় ৭২ কোটি হলেও, আন্তজর্াতিক বাজারসহ আয় শত কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে।
সিনেমার অন্যতম অভিনেতা সিদ্ধার্থ বলেছিলেন, "সংগ্রহ ইঙ্গিত দেয় যে মানুষ আপনার চলচ্চিত্র দেখছে এবং তারা আপনার চলচ্চিত্র দেখতে চায়। সংগ্রহ বাড়লে অভিনেতারা আরও ভাল কাজ করার উৎসাহ পান।"
২০১১ সালের মার্কিন সিনেমা 'ওয়ারিয়র' - এর হিন্দি রিমেইক 'ব্রাদার্স'। মূল সিনেমায় মিশ্র মাশর্াল আর্টসে পারদর্শী দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন টম হার্ডি এবং জোয়েল এডগার্টন। হিন্দি সিনেমায় দুই ভাইয়ের ভূমিকায় দেখা গেছে আক্শায় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা। সিনেমায় আরও দেখা গেছে জ্যাকি শ্রফ এবং আশুতোষ রানাকে।
