২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশিকি থ্রি’তে হৃত্বিক?

নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা ‘আশিকি’র রিমেইক ‘আশিকি টু’তে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। শোনা যাচ্ছে, সেই সাফল্যে উজ্জীবিত হয়ে এবার ‘আশিকি থ্রি’ তৈরির পরিকল্পনা করছেন নির্মাতারা। আর সেখানে অভিনয় করবেন হৃত্বিক রোশান। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 07:17 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, চলতি বছরের শুরুতে সোনাম কাপুরের সঙ্গে মূল সিনেমা ‘আশিকি’তে ব্যবহৃত গান ‘ধিরে ধিরে সে’র রিমেইকে অংশ নেন হৃত্বিক। সেখান থেকে অনেকেই ধারণা করছেন এবার ‘আশিকি থ্রি’তে দেখা যাবে তাকে।

সূত্রের বরাত দিয়ে দৈনিকটি দাবি করছে, এর মধ্যেই এ ব্যাপারে হৃত্বিকের সঙ্গে আলোচনা চলছে নির্মাতাদের। তবে এখনও পর্যন্ত শুটিং শুরুর কোনো তারিখ দেননি এই অভিনেতা।

এই মুহূর্তে আশুতোষ গোয়ারিকরের নতুন সিনেমা ‘মহেঞ্জোদারো’র কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।