২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরগান ফ্রিম্যানের নাতনি ছুরিকাঘাতে নিহত

রবিবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন মার্কিন অভিনেতা মরগান ফ্রিম্যানের নাতনি এডিনা হাইন্স।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 04:15 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

পথচারীদের ফোন পেয়ে বিকেল তিনটায় ম্যানহাটানের রাস্তায় পুলিশ এডিনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে হারলেম হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এডিনার পশ্চিম ১৬২ নম্বর রাস্তার অ্যাপার্টমেন্টের সামনে থেকে থেকে পুলিশ ৩০ বছর বয়সী এক লোককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে।

নাতনির মৃত্যুতে শোকাহত ফ্রিম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, “পৃথিবী কখনও জানবে না তার শিল্পী সত্বা এবং প্রতিভা সম্পর্কে। বিশ্বকে অনেক কিছু দেয়ার ছিল তার।”

অস্কারজয়ী অভিনেতা ফ্রিম্যানের প্রথম স্ত্রী জ্যানেট ব্র্যাডশর ঘরের নাতনি ছিলেন এডিনা। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও দ্বিতীয় স্ত্রী মিরনা কোলি-লির সঙ্গে মিলে এডিনাকে বড় করার সমস্ত দায়ভার নিয়েছিলেন ফ্রিম্যান।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।