২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেশমপোকাতে রুচি সালমা হায়েকের

মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক বলে সব কিছুই খান। আর তারই প্রমাণ দিলেন টেলিভিশনের পর্দায়।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 03:47 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

মার্কিন অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ সম্প্রতি অংশ নেন মেক্সিকান এই সুন্দরী। অনুষ্ঠানের এক পর্যায়ে ভাজা ব্যাঙের পা খেতে দেয়া হয় সালমাকে। আর কোনো রকম দ্বিধা না করেই তা খেয়ে ফেলেন তিনি।

এরপর বেশ রুচি নিয়েই তাকে খেতে দেখা যায় কষিয়ে রান্না করা রেশমপোকা। খাদ্য তালিকায় আরও ছিল ঝাল হালাপেনিও মরিচ, বোতলে ভরা পনির (যা খেতে হবে স্প্রে করে)।

ফরাসি ব্যবসায়ী স্বামীর সঙ্গে ফ্রান্সেই বসবাস করছেন সালমা। জানালেন, ব্যাঙ আর রেশম পোকা তিনি হরদমই খান।

“আমি এগুলো সবসময়ই খাই। আমি ফ্রান্সে থাকি, আর এগুলো ফরাসি খাবারের তালিকায় সাধারণ। তবে ফরাসি খাবার সাধারণত এতোটা তেলযুক্ত হয়না।”