২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতীয় মুসলমানদেরও দেশপ্রেম আছে'

ভারতীয় অভিনেতা সাইফ আলি খান তার নতুন সিনেমা ‘ফ্যান্টম’-এ অভিনয় করেছেন একজন মুসলমানের চরিত্রে। সাইফ জানালেন, এই চরিত্রটি তার কাছে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন ভারতীয় মুসলমানদের মধ্যেও দেশপ্রেম আছে।

গ্লিটজ ডেস্ক

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 01:22 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

“আমরা খুব বেশি তুলে ধরিনি যে সে ( সাইফের অভিনীত চরিত্র)  একজন ভারতীয় মুসলমান। কিন্তু আমার মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিক থেকে এটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি, কবির খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা- সবাই ভারতীয় মুসলমান। আর তাই একভাবে, আমরা দেখাতে চেয়েছি ভারতীয় মুসলমানদের মধ্যেও দেশপ্রেমের বোধ কাজ করে।”

সিনেমাটিতে সাইফ অভিনয় করেছেন সেনাবাহিনীর অধিনায়ক দানিয়াল খানের ভূমিকায়। কার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

নিজের চরিত্র সম্পর্কে সাইফ বলেন, “ভীরুতার অভিযোগে সেনাবাহিনী থেকে তাকে ছাঁটাই করা হয়। সে কাশ্মীরে বিষন্নতায় দিন কাটায়; তার বাবা আর অন্যদের সঙ্গে মতবিরোধের মধ্য দিয়ে।”

“ওদিকে অনেকগুলো আক্রমণের পর র চিন্তা করে তারা ঠিকমতো প্রতিক্রিয়া দেখাতে পারছে না আর সে জন্য তাদের দরকার উন্মাদ একজন মানুষকে।”

সাইফ আরও বলেন, “সে (দানিয়েল খান) বুঝতে পারে তার নিজের সম্মান পুনুরুদ্ধার করা এবং তার বাবার কাছে নিজেকে প্রমাণ করা উচিৎ। এই লক্ষ্যে তার যাত্রা সফল হবে কি না- এটা নিয়েই সিনেমাটি তৈরি হয়েছে।”

‘ফ্যান্টম’ পরিচালনা করেছেন কবির খান এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদয়োলা। চলতি মাসের ২৮ তারিখে মুক্তি পাবে সিনেমাটি।