২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্ত্রী’ খুঁজে পেলেন আমির!

ছোট পর্দার জনপ্রিয় পুত্রবধূ সাক্শি তানওয়ারকে এবার দেখা যাবে আমির খানের স্ত্রীর ভূমিকায়। নতুন সিনেমা 'দাঙ্গাল'-এ আমিরের বিপরীতে অভিনয় করবেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 04:39 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ৭০ জন অভিনেত্রীর মধ্য থেকে বাছাই করা হয় সাক্শিকে।

এমনও শোনা যাচ্ছে, আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য খোঁজা হচ্ছিল নতুন কোনো মুখকে। কিন্তু শেষ পর্যন্ত অভিনয় দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জনপ্রিয় এই টিভি অভিনেত্রী।

আপাতত ভারতের আঞ্চলিক ভাষা হারিয়ানভি শিখছেন সাক্শি। এতে মধ্য বয়সী দম্পতির চরিত্রে দেখা যাবে সাক্শি এবং আমিরকে। ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করবেন আমির।

'দাঙ্গাল'-এ আমিরের দুই মেয়ের চরিত্রে থাকবেন নবাগতা ফাতিমা শেইখ এবং সানিয়া মালহোত্রা, তাদেরকেও দেখা যাবে কুস্তিগীর হিসেবে।

সিনেমাটি পরিচালনা করছেন নিরাজ পান্ডে। চলতি বছরের ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'দাঙ্গাল'।