২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমের নগ্ন ছবি ইন্সটাগ্রামে

কিছুদিন আগে নিজের উন্মুক্ত পশ্চাৎদেশের ছবি দিয়ে ইন্টারনেট তোলপাড় করে দিয়েছিলেন মার্কিন রিয়ালিটি টিভি তারকা কিম কারদাশিয়ান। আরও একবার তার নগ্ন ছবি প্রকাশিত হয়েছে ইন্টারনেটে। নিজের নগ্ন সেলফি নিজেই ফটো শেয়ারিং ওয়েবসাইট ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন তিনি। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 11:54 AM

Updated : 25 Apr 2022, 01:43 PM

পাশ থেকে তোলা তার ছবিটিতে স্পষ্ট হয়ে উঠেছে তার গর্ভধারণের বিষয়টি আর এটি বোঝাতেই ছবিটি প্রকাশ করেছেন বলে জানান তিনি। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, "প্রথমে তারা বললো, আমি বেশি শুকনা কাজেই নিশ্চয় আমি ভান করছি...এখন তারা বলছে, আমি বেশি মোটা কাজেই নিশ্চয় আমি ভান করছি...এসএমএইচ! কোনোদিন খাওয়ার আগে আমার ছবি তোলা হয় আর আমাকে শুকনা দেখায়, কোনোদিন হয়তো তখনই আমি খেয়েছি আর আমাকে মোটা দেখায়। এসবই প্রক্রিয়ার অংশ। আমার মনে হয়, আপনারা সবাই ভালভাবেই জানেন যে আমি যদি সারোগেট নিতাম, তাহলে অবশ্যই পুরো প্রক্রিয়া নথিভূক্ত করতাম।"

তিনি আরও লেখেন, "আমার সৌভাগ্য যে আমি গর্ভধারণ করেছি এবং আরও সৌভাগ্যের ব্যাপার যে যতদূর আমি জানি আমার প্রিএক্লেম্পশিয়া নেই, কাজেই এবার আমার দেহ ফুলে ওঠার সমস্যা নেই! সবাই বলে, ছেলে আর মেয়েকে মায়ের দেহ আলাদাভাবে ধারণ করে! যাই হোক না কেন আমি ঈশ্বরের কাছে এই অলৌকিক ঘটনার জন্য কৃতজ্ঞ এবং আমার দিকে আপনারা যে গুজব বা মন্তব্য ছুঁড়ে দেন না কেন, এবার সত্যিই তারা আমার ওপর কোনো প্রভাব ফেলবে না"

স্বামী কানইয়ে ওয়েস্টের সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন কিম। এ দম্পতির প্রথম সন্তান নর্থ ওয়েস্টের জন্ম হয় ২০১৩ সালের জুনে।