২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসল 'বাজরাঙ্গি ভাইজান' আমির!

'বাজরাঙ্গি ভাইজান' সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে হিন্দি সিনেমাপ্রেমীদের মন কেড়েছেন ভারতীয় অভিনেতা সালমান খান। কিন্তু সম্প্রতি তিনি জানালেন, এই চরিত্রটির জন্য তিনি প্রথম পছন্দ ছিলেন না। তারই ঘনিষ্ট বন্ধু আমির খানকে দেয়া হয়েছিল বাজরাঙ্গি ভাইজান হওয়ার প্রস্তাব।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 01:09 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

সিনেমার কাহিনিকার কে ভি ভিজয়েন্দ্র প্রসাদ প্রাথমিকভাবে চিত্রনাট্যটি লেখার পর আমির খানকে শোনান। আর এ কথা গণমাধ্যমকে জানালেন খোদ সালমান খান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমির আমাকে জানান যে, প্রসাদ তার কাছে এসেছিলেন এবং তিনি তাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কাজেই এসবই আমির সাহেবের দয়া।"

এক প্রতিবেদনে বলা হয়, চিত্রনাট্যে নিয়ে আমিরের কিছু আপত্তি ছিল এবং তিনি চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনতে বলেছিলেন। কিন্তু প্রসাদ তা করতে রাজি হননি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এরপর হৃত্বিক রোশানকে চিত্রনাট্যটি শোনানো হয়। তিনি চরিত্রটি পছন্দ করেন, কিন্তু তার কাছে এটা বেশ ব্যয়বহুল মনে হয়। অবশেষে সালমানের হাতে চিত্রনাট্য পৌছায় এবং তার পছন্দ হয়ে যায়। তিনি চিত্রনাট্য এতই পছন্দ করেছিলেন যে, সঙ্গে সঙ্গে প্রসাদের হাতে চুক্তির টাকা তুলে দেন।