২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঙ্গানার ভক্ত যে খান

ভারতীয় অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াতের অভিনয় নৈপুণ্য মুগ্ধ করেছে সবাইকে। তবে বলিউডের এক খান তার ভক্তই হয়ে গেছেন। তিনি আর কেউ নন, 'দাবাং' খান সালমান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 12:17 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

নির্মাতা নিখিল আদভানি, যিনি সালমানকে নিয়ে 'সালাম-এ-ইশক' নির্মাণ করেছেন, তিনি সম্প্রতি জানালেন তার নতুন সিনেমা 'কাট্টি বাট্টি'র জন্য কাঙ্গানার কথা সালমানই তাকে বলেন। শুধু তাই নয়, সালমান নিজে এ বিষয়ে কাঙ্গানাকে ফোনও করেন।

"সালমানের চিত্রনাট্য শুনে খুবই পছন্দ হয় এবং সঙ্গে সঙ্গে বলে পায়েল চরিত্রটির জন্য কাঙ্গানা একেবারে সঠিক পছন্দ। সে রাতেই সালমান কাঙ্গানাকে ফোন দেন, যিনি তখন নিউ ইয়র্কে ছিলেন এবং বলেন, পায়েল চরিত্রটি তার জন্যই তৈরি করা হয়েছে। কাঙ্গানা শহরে ফেরা মাত্রই আমরা কাজ শুরু করে দেই। "

'কাট্টি বাট্টি' সিনেমায় এক আধুনিকার চরিত্রে দেখা যাবে কাঙ্গানাকে যিনি প্রথাবদ্ধ সম্পর্কে বিশ্বাস করেন না। ইমরান খানের বিপরীতে সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৮ সেপ্টেম্বর।