২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক দশক পর পর্দায় ব্র্যাঞ্জেলিনা

পর্দায় একসঙ্গে আবির্ভূত হওয়ার পরই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা। গত এক দশকে তারা একসঙ্গে বসবাস করেছেন, সন্তানের জনক-জননী হয়েছেন, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়েও করেছেন। তবে পর্দায় আর জুটি বাঁধতে দেখা যায়নি। আবারও একে অন্যের বিপরীতে অভিনয় করলেন ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 11:36 AM

Updated : 25 Apr 2022, 01:42 PM

অ্যাঞ্জেলিনা জোলির রচনা এবং পরিচালনায় 'বাই দ্য সি’ 

ট্রেইলারে পিটকে দেখা যায় একজন মার্কিন লেখকের ভূমিকায়। সম্পর্কের টানাপড়েন মেটাতে স্ত্রীকে নিয়ে তিনি ছুটি কাটাতে আসেন ফ্রান্সে সমুদ্র তীরবর্তী এক জায়গায়।

সত্তরের দশকের পটভূমিতে নির্মিত এই সিনেমায় এক মৃতপ্রায় দাম্পত্য সম্পর্কের  প্রেম, অভিমান এবং চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ দেখানো হয়েছে।

এতে পিটের স্ত্রী ভেনেসার চরিত্রে অভিনয় করেছেন জোলি। ফ্রান্সের পটভূমি দেখানো হলেও মাল্টায় শুটিং হয়েছে সিনেমাটির। 

আরও আগে জোলি পিপল ম্যাগাজিনকে জানান, এই সিনেমার কিছু দৃশ্যে উঠে এসেছে তাদের বাস্তব জীবনের কলহের চিত্র। তিনি আরও বলেন, স্বামী পিটের সঙ্গে তার প্রথম সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর মতো উত্তেজনাপূর্ণ নয় সিনেমাটি।