পাকিস্তানের পর আরব আমিরাতেও নিষিদ্ধ ‘ব্যাঙ্গিস্তান’
পাকিস্তানের পর এবার আরব আমিরাতেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হিন্দি সিনেমা ‘ব্যাঙ্গিস্তান’কে। সিনেমাটির প্রযোজক রিতেশ সিধওয়ানি নিজেই জানিয়েছেন এই কথা।
রিতেশ দেশমুখ, পুলকিত সাম্রাট এবং জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত সিনেমাটিকে আপত্তিকর বলে অভিহিত করেছে আরব আমিরাতের সেন্সররোর্ড। এপ্রসঙ্গে রিতেশ সিধওয়ানি বলেন, “এটা খুবই দুঃখজনক যে, সেন্সর বোর্ড সিনেমাটিকে আপত্তিকর মনে করছে। আমরা সিনেমাটিকে নতুন করে পরীক্ষা করার জন্য কমিটির কাছে পাঠাবো।”
সিনেমাটি নির্মীত হয়েছে হাফিজ বিন আলি ওরফে ঈশ্বর চন্দ শর্মা (রিতেশ) এবং প্রাভিন চাতুর্ভেদি ওরফে আল্লারাখা খান (পুলকিত) নামের দুই আত্মঘাতী বোমাবাজের গল্প নিয়ে, যারা ধীরে ধীরে আবিষ্কার করে মৃত্যুর ইচ্ছা আসলে অর্থহীন।
সিনেমাটি ৭ অগাস্ট শুক্রবার ভারতে মুক্তি পাবে।
