২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিডি বের করে লাভ কি হচ্ছে?'

কলকাতার অডিও বাজারের বেহাল দশা ক্ষোভ জানালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী। গানের সিডি বের করাকে এক রকম অনর্থক বলেই মনে করছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 11:42 AM

Updated : 25 Apr 2022, 01:39 PM

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে রূপঙ্কর বলেন, “সাগরিকা, সারেগামা একের পর এক সিডি তো বের করছে বাজারে। লাভটা কি হচ্ছে? আমরা শিল্পীরা আজও জানি না আমাদের গান রিংটোনে  বা রেডিওতে বাজলে সেখান থেকে আমরা কতো টাকা রয়্যালটি পাব। ডিজিটাল রাইটস, রয়্যালটি, এসব সম্পর্কে অধিকাংশ শিল্পীর কোনো ধারণাই নেই। আমাদের মধ্যে দু’একজন এসব নিয়ে মিউজিক কোম্পানিগুলোকে প্রশ্ন করেছিল। তারপর থেকে তাদের দিয়ে আর গান রেকর্ড করানো হয় না। আমরাও আর প্রশ্ন করি না। ভয় পাচ্ছি...”

রূপঙ্কর আরো বলেন, “গানের বাজারটা নষ্ট করে দিয়েছে টেকনোলজি। মানুষ সব কিছুই বিনা পয়সায় চায়। ২০১০-এর পর রেডিওতে প্রাইভেট অ্যালবামের গান বাজে না। শুধু সিনেমার গান বাজে।”

রূপঙ্কর সেরা প্লেব্যাক গায়ক হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। তার ক্যারিয়ার শুরু হয় আধুনিক গানের মাধ্যমে। এর মধ্যে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছেন দুটি। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘এ তুমি কেমন তুমি’, ‘গভীরে যাও’, ‘বন্ধু দেখা হবে’, ‘ভোকাট্টা তোমার ভালোবাসা’ ইত্যাদি।

'বাংলাদেশ ও ভারতকে আলাদা ভাবতে পারি না'